রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

কে আছে আমার

আমি ছাড়া আর কে আছে আমার
কেউ নাই, কেউ তো নাই,
জগৎ সংসারে কে আছে এমন
যার মধ্যে নিজেকে হারাই।

কে আছে এমন যার সাথে আমি
আপন মনে মিশবো সুখে,
যার চেহারা প্রতিফলিত হবে
আমার প্রতিটি নিয়তির সম্মুখে।

নিয়তি আমার দেয় অভিশাপ
অভিশাপ দেয় সমগ্র পৃথিবী,
সবুজ প্রকৃতির নিঠুর আচরণে
নিষ্টুর একাকীত্ব রাখে নিজের দাবি।

বিষ হয়ত সেবন করিনি কখনো
সেবন করেছি একাকীত্বের স্বাদ,
কেউ নাই আমার, কে আছে আর
যার মধ্যে পাবো নিজের সাধ।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

কান্দে পরাণ অসুখে

আমার প্রেম আজ অন্যের ঘরে
সাজাইলো নতুন সংসার,
তবু কেন আমি বারবার
বলি তাকে দরকার।

আমি কেন পারি না থাকতে
ত্রীভুবনে তারে ছাড়া,
কষ্টে আছি কষ্টে বাঁচি
কবিতা লিখি ছন্দহারা।

সে তো থাকে অন্যের ঘরে
হয়ত আমায় মনে নাই,
আমার ভেতর বসত তার
ভালবাসি হয়ত তাই।

মনের ডালে পাখির নাচন
নাচে মনে নর্তকী,
কান্দে পরাণ সুখে দূখে
ফোটে না ফুল সূর্যমূখী।

কাদি না হাসি না
আমি থাকি নিরব,
মলিন মুখে অসুখে
ভীষণ কলরব। 

কথাগুলো পাখির ডানা
মেলায় নিজ পালক,
সুরেলা প্রেমে আমি একেলা
খোঁজি নিজের হক।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

তোমাতেই প্রেম ৪

অল্প অল্প করে কাছে আসা,
এইতো ভালবাসা।
মিষ্টি কিছু কথা বলা,
হাতে হাত রেখে চলা।
স্বপনে দেখা করা,
কলম হাতে লিখি ছড়া।
মনে মনে গাওয়া গান,
অল্পতেই অভিমান।
এনে দাও প্রিয় ফুল,
বেড়াতে যাই নদীর কুল।
চিরকুটে লিখে রাখা,
ভালবাসা অশ্রু মাখা।
তারপর বেদনা,
নিজ মনে সান্ত্রণা।
ফের একা পিছু চলা,
ভালবাসি হয় নি বলা।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

রাজকন্যার মন ভালো নেই

আজকে তোমার ঝরছে অশ্রু
বৃষ্টি হয়ে নয় তবে,
ঝড়ের বেগে অশ্রু ঝরছে
বুকের আকাশটাতে।
বিদুৎ চমকাচ্ছে শব্দের আগে
শব্দ হারিয়েছে ভাষা,
পাগলা হাওয়া এদিক-সেদিক
করছে আসা-যাওয়া।
মন পাখি পিঞ্জিরাবদ্ধ
আহত পাখনা ভেঙ্গে,
প্রাণের সখা অন্যস্থানে
কান্দে ক্ষনে ক্ষনে।
আমি না হয় তৃতীয় পুরুষ
কষ্ট বুঝি না ভালো,
বুঝি তবু তোমার মন
আঘাতে জর্জরিত।
রক্তাক্ত মন বাহিরে শান্ত
ভেতরজুড়ে তুফান,
কাল-বৈশাখী ছোবল মারে
প্রেমিক মনের স্থানে।
অন্যের ঘরে তুমি যে আজ
উদিত নতুন সূর্য,
তিমিরে অস্পর্শ
নতুন জীবনের তথ্য।
এলোমেলো গাছপালা
আকাঙ্খায় ডাকে,
শাখা-প্রশাখায় হচ্ছে তুফান
পঙ্গু জীবন শোষিত হয়ে।

নিরব কবি

কবিতায় কবিতায় সংঘর্ষ 
হচ্ছে রক্তপাত,
নিরব কবি কবিতায় ভাষায়
লিখছে মনের আঘাত।

চোখের অশ্রু ঝরছে পড়ে
কলমের কালি হয়ে,
কবির মনে কবিতা
সুখ-দুঃখ নিয়ে।

বিরামচিহ্নের নেই বিশ্রাম
কবিতা ঘিরে কাজ,
কে জানে কি হয়েছে
কবির মনে আজ।

শোন কবি ডাকি তোমায়
কেনো লিখছো কবিতা,
কবি বলে কবিতায় ভাষায়
সাজাই জীবনের অভিজ্ঞতা।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

তোমাতেই প্রেম ৩

রাত কাটে রাত,
হাতে রেখে হাত।
ঘুম ঘুম চোখে তাকাই,
যদি তুমি না আসো ফিরে,
ভাবি ভয়ে ভয়ে 
দেখিতে যদি না পাই ভীরে।
রাত্রির আলোয় চলে গেলে তুমি
ঘুমের দেশে হেসে হেসে,
বিদাই জানাই আরো একবার
কবিতার খাতায় অংক কষে কষে।

বলা না বলা তোমার কথাগুলো

ঝোঁক বা আবেগের বশে নয়, নয় মিথ্যা ছলনার আশ্রয়ে,
আজ শুধু মনের সুপ্ত আকাঙ্ক্ষার উন্মেষ সাধনের সাধনায়
চুপটি মেরে শুনবো নির্বাক মুখে 
বলা না বলা তোমার প্রতিটি কথাকে।

একে একে পরখ করবো ভালবাসার প্রকৃতরূপে
গুনে গুনে দেখবো চোখের দাঁড়িপাল্লায়
কেমন হবে ভালবাসার পরিমাণ।

তারপর তীক্ষ্ণতায় প্রতিপাদ্য বিষয়ের সাথে 
অনুমানসিন্ধ সমতার প্রদর্শন ঘটিয়ে 
একাকীত্বের সংকীর্ণতার গন্ডি পার হবো
তোমার কথার পিঠে কথা চেপে।

হোক ভুল মিথ্যে প্রবোধ অথবা দুরুহ ব্যাপার
তবুও পুনঃ পুনঃ শুনবো একে একে 
উড়ন্ত বাতাসে তোমার কথাগুলোকে আজ।

শিকারি হয়ে আঁকড়ে ধরে 
তালাবন্দি করে রাখবো মনের হাল্কা খাঁচায়।

আর যখন তুমি থাকবে না কাছে, আসে-পাশে বা জীবনে
তখন নিজের মনে নিজে প্রবেশ করে 
চুপটি মেরে শুনবো একে একে
তোমার বলা না বলা কথাগুলোকে।