সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

অনুভূতি ২

দূর পাহাড়ের চূঁড়ায়  বসে কে যেন আমায় ডাকছে,
কে যেন আমায় দেখে হাতছানি দিচ্ছে ,
জানি না কে সে।
তবুও বড্ড পরিচিত লাগছে তাকে,
মনে হচ্ছে সে আমার অনেক কাছের
যেন সে আমার প্রিয়তমা,
অথবা অন্য কোন প্রিয় মানুষ।
যে কী না অনেক পরিচিত
বহুকাল ধরে য়ার সাথে আমার পরিচয়।
কিন্তু অন্ধকারের কালো রশ্মিতে
পরিষ্কার দেখা যাচ্ছেনা তার মুখ খানি,
আঁচ করলাম সে বোধ হয় হাসছে,
দূরত্বের ব্যবধানে শোনা যাচ্ছেনা
তার অট্টহাসির জোড়ালো আওয়াজ,
অথবা বোধহয় সে কাঁদছে,
হয়ত সে আমার উপর নারাজ।
আর না হয় সে এমনেতেই
বসে রয়েছে দূর পাহাড়ের চূঁড়ায়
হয়ত সে দেখতে এসেছে আমি কেমন আছি।
জানি না আমার কন্ঠস্বর সে শোনবে কী না
তবুও জোড়ালো গলায় বলছি চিৎকার করে
শোন, আমি ভালো আছি, বেঁচে আছি।

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

চলছে গাড়ি যাত্রা বাড়ি


চলছে গাড়ি যাত্রা বাড়ি,
পাহাড়-পর্বত দিচ্ছে পাঁড়ি,
দুটি পাতা একটি কুড়ি,
সঙ্গে করে মাটির হাঁড়ি,
সামনে এল একটি নারী,
পরনে তার লাল শাড়ী,
কিনেছে সখী কাঁচের চুড়ি,
পকেট থেকে হয়েছে চুরি,
কে করলো দুষ্টু বুড়ি,
খাইবে নাকী চিড়া-মুড়ি,
বেশি খেলে বাড়বে ভুড়ি,
ফুলেছে ব্যথায় দাঁতের মাড়ি,
নদীর তীরে ভাসছে তরী,
বাজিয়ে গান ভিন্ন সূরি,
চলছে গাড়ি যাত্রা বাড়ি,
গন্তব্য কোথায় অচিনপুরী।

আমি ৫

মানব চিড়িয়াখানায়
এক বিচিত্র প্রাণী আমি,
যার কাছে নিজ স্বার্থ
সর্বাপেক্ষা দামি।

নিজ স্বার্থে স্বার্থপর আমি
কিছুটা প্রতারক,
বহুরুপে গঠিত আমি
কলঙ্কের বাহক।

যার মনে হিংসা
ধীরেধীরে বিকশিত,
কু-কাজে আমার ভাবনা
অবিরাম সম্প্রসারিত।

অহংকার আমার মনে
গুপ্ত এবং বিরাজমান,
অদৃশ্য অহংকারের ছাপ
লুকানো তার প্রমাণ।

নিজ ইচ্ছায় প্রকাশ্য আমার
অস্তিত্বকর আচরণের প্রচারণা,
নিজে মুখে আমার ভাল-মন্দের
পার্থক্যমূলক সমালোচনা।

একেক সময় আমি হতভাগ
অযৌক্তিক আমার কর্মকাণ্ড,
ভাবনার জগতে ভাবার সময় কোথায়
আমি গঠিত, না লন্ড-ভন্ড।

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

প্রেমিক-প্রেমিকা ২

প্রেমিকার মন খারাপ
তার প্রেমিক দিয়েছে তার হৃদয়ে আঘাত,
আঘাতের কষ্টে কেঁদেছিল প্রেমিকাটি
সাড়াটি অন্ধকারাচ্ছন্ন রাত।
তার উজ্জ্বল দুটি চোখ
পরিণত হয়েছিল ঝর্ণায়,
ভেসেছিল তার হৃদয়
চোখের জলে বন্যায়।
কাঁচের তৈরি তার হৃদয়
আঘাতে ভেঙ্গে দুই ভাগ,
যে হৃদয়ে প্রেমিকের জন্য প্রেম ছিল
আলাদা করে বিভাগ।

অবুঝ সেই প্রেমিক
বুঝেনি প্রেমিকার প্রেমের মর্ম,
বরং তার প্রেমিক হৃদয়ে দিয়েছে আগাত
অস্ত্র আঘাতজনিত কর্ম।
সেই আঘাতে আহত হৃদয়
প্রতিবাদ জানায়,
মুখ ফোটে প্রেমিকা বলেনা কিছু
সে শুধু কাঁদে ব্যর্থ ইশারায়।
তার চোখের ইশারা বুঝতে
অক্ষম প্রেমিক,
প্রেমিকার কষ্টে
সে পথ হারা পথিক।
সে তার কৃতকর্মে
প্রেমিকার কাছে অনুতপ্ত,
নিজের কাছে সে নিজে
তিক্ততায় লজ্জিত।
সে জানে তার প্রেমিকার হৃদয়
পুষ্পের মত কচি,
প্রেমিকার ভাঙ্গা হৃদয় জোড়া লাগাতে
চালায় সে অভিনব কর্মসূচি।
এইভাবে চলে খানিকক্ষণ
প্রেমিক-প্রেমিকায় মন কষাকষি,
তবুও তারা দুজন কাছে থাকে
হাতে ধরে দু'নয়নে পাশাপাশি।

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

নিষিদ্ধ নারী

শত রুপে রুপবতি নিষিদ্ধ নারী,
যার রুপে উম্মাদ যুবক দেয় জলন্ত সিন্ধু পাঁড়ি।
যে নারীর বাহুতে গরম হাওয়া বহে বারোমাস,
যার সাথে মিলনে মনুষ্যত্বে সর্বনাশ।
যে নিষিদ্ধ নারী যৌবনে আবেগময়ী,
নিষিদ্ধতা তার শরীরে প্রতিনিহিত পরিচয়ী।
যার নেশায় যুবকের পশুত্ব জেগে উঠে যৌবন বাসনায়,
যুবক তাকে চায় শয়ন কক্ষে বিবস্ত্র অবস্থায়।
লোভী যুবক, সাথে নিষিদ্ধ নারী সর্বনাশা,
যে নারীর জন্য যুবকের জাগ্রত মন্দ সুখের আশা।
যুবক তুই করিস না ভুল, চলে যা নিষিদ্ধ নারী হতে দূরে,
নিষিদ্ধ নারী মুক্ত কোন অচিনপুরে।
যেথায় নেই নিষিদ্ধ নারীর যৌবন সুখের মায়া,
অথবা যুবক কাবু কর বসনায়, ছিন্ন করে পশুত্বের ছায়া।

সময়ের দাবি

সময় চলে যাচ্ছে দ্রুতবেগে,
রাগান্বিত সময় রাগ-অভিমানেরেগে।
সময় পায়না তার কাম্য সম্মান,
মানবজাতি দেয়না সময়কে মর্যাদা
যেন মানুষেরা কৃপন ও পাষাণ।

আসবো বলে কেউ আসেনা সময় মত,
করবো বলে করেনা কেউ হাতের কাজ ফেলে রেখেছে যত।
সময় জ্ঞানে অভাবি মানষ, সময়ে করেনা সময়ের কাজ,
বেহায়া মানুষ তারা, নেই কোনো লাজ।

সময়ের এখন একটাই দাবি, সময় চায় তার কাম্য সম্মান,
মানবজাতি সময়কে দেবে মর্যাদা, পরিমানে উচ্চ পরিমান।
অলস হয়ে কেউ আর কাঁটাবেনা সময়,
দূর হবে মানব হতে অলসতার পরিচয়।
খোলবে সাফল্যের দোয়ার, পূর্ণ হবে সময়ের দাবি,
যেখানে সময় জ্ঞান সাফল্যের চাবি।

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

সবুজ

আমার চারপাশে সবুজের সমারোহ
সবুজ মাট, সবুজ পথ, সবুজ গাছের সবুজ পাতা
সব মিলিয়ে এক মনোহরণ পরিবেশ,
জনমানবের কোলাহল মুক্ত এই সবুজ
যেন সবুজের ভিড়ে শহরের শেষ।

ভালো লাগে আমার সবুজের এই সমারোহ
ভালো লাগে সবুজের সজীবতা,
এর মাঝে আমি ভূলে যাই
আমার ছিল যত হীনতা।

আমি স্বাধীন সবুজের এই সবুজ রঙ্গে
আমি চাই সবুজের মধ্যে আপন ভুবন সাজাতে,
স্বাধীনভাবে ডানা মেলে সবুজের উপর বেড়াতে।
কেননা এই সবুজ প্রবাহিত বায়ুতে আমি পাই সবুজের ঘ্রাণ,
যে ঘ্রাণে উতফুল্ল আমার দেহ, মন ও প্রাণ।
এই সবুজের মধ্যে আমি ফিরে পাই আমাকে
কারণ আমি যে সীমিত জনমানবের অনচ্ছ নরখে।