বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

লক্ষ্যহীন বালক

ঘন জঙ্গল
সেই সাথে অন্ধকার,
এই পথে চলছি আমি
সময় রাতের আধাঁর।

উঁচু-নিচু সেই পথ, নয় সমতল
বিশাল সব পাহাড়,
ভয়ঙ্কর অনুভূতি
ভয়ের বইছে জোয়ার।

নেই পথে নিরাপদ স্থান
যেখানে নেব আশ্রয়,
চারপাশে শুধুই বিপদ
প্রতিকূলতার প্রশ্রয়।

পায়ের নিচে মাটি নেই
পায়ের নিচে বিরাট একটি পাথর,
যার উপর রয়েছি আমি
লক্ষ্যের নেই কদর।

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩

প্রেমিক-প্রেমিকা

প্রেমিক-প্রেমিকা বসে রয়েছে
মুক্ত পুকুর ঘাটে,
হয়েছে আজ তাদের মিলন
শান্ত প্রেমের হাটে ।

প্রেমিকের চোখে প্রেমিকার চোখ
হাতে তাদের হাত,
প্রেমের সূর্য উঠছে তাদের
রাত্রি শেষ প্রভাত।

তাদের মধ্যে হচ্ছে কথা
মধু হতে প্রেম মিষ্টি,
প্রেমিক-প্রেমিকার হয়েছে পূর্ণ
তাজমহলের সৃষ্টি।

তাজমহলটি তাদের যেন
নিষ্পাপ প্রেমের প্রতীক,
প্রেমিকার কাছে সবচেয়ে প্রিয়
তারই পাগল প্রেমিক।

অন্যদিকে প্রেমিকার লাজুক হাসি
প্রেমিকের জন্য সুখ,
ভাল লাগে সব প্রেমিকের
লাজ্জুক প্রেমিকার উজ্জ্বল হাসি মুখ।

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

ক্ষুদ্র

ক্ষুদ্র এক মানব আমি
ক্ষুদ্র আমার সব,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কলরব।

ক্ষুদ্র আমার চিন্তাধারা
ক্ষুদ্র আমার মন,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র বিসর্জন।

ক্ষুদ্র আমার মনের কথা
ক্ষুদ্র একটি আশা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র মুখের ভাষা।

ক্ষুদ্র হল আমার জীবন
ক্ষুদ্র আমার কষ্ট,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র হয়েছে নষ্ট।

ক্ষুদ্র আমার চলার পথ
ক্ষুদ্র পথের গতি,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কিছু সৃতি ।

ক্ষুদ্র সৃতি হতে লেখা
ক্ষুদ্র কবিতা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র ভিন্নতা।

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৬

সময় হবে রাত, চারপাশে অন্ধকার
বারান্দায় দাঁড়িয়ে থাকব, স্বপ্নকন্যা এবং আমি
দেখব জোছনা রাতে চাঁদের আলো
আর গোনবো আমি আকাশে তারার সংখ্যা,
জানি পারবনা গোনতে
ব্যর্থ হবে গোনার আকাঙ্ক্ষা।

এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়
এইভাবে করে গোনবো
গোনে গোনে হব আমি ক্লান্ত
গোনা কিন্তু হবে না শেষ,
এক সময় চলে যাব, স্বপ্নকন্যা এবং আমি
হব দুজন নিরুদ্দেশ।

তখন হয়ত স্বপ্নকন্যা বলবে, ছিল সেটা পাগলামি
কখনো গোনা হবেনা শেষ
তবুও গোনার চেষ্টা,
জানি গোনতে পারবে না তুমি
কিন্তু করেছি তোমায় নিষ্ঠা (বিশ্বাস) ।

তাই শোনে বলব আমি
স্বপ্নকন্যা শোন,
জানতাম আমি পারবনা
করেছি তারপরেও সাহস,
কখনো যাবে না ভেঙ্গে সহজে
তোমার বিশ্বাসের মাটির কলস।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

শূন্যতা

শূন্য আজ সবকিছু
হয়েছে শূন্যতা,
নেই আজ ভিতরে
একটু পূর্ণতা।

খালি লাগে সবকিছু
যেন শূন্যস্থান,
কিছু একটা করেছে মনে
ভিতর হতে প্রস্থান।

একা একা কাঁটাছে সময়
দীর্ঘ একটা প্রহর,
ব্যস্তার মাঝে ব্যস্ত নয়
শূন্যতার ব্যস্ত শহর।

চারপাশে নেই নেই
অর্থনীতির ভাষায় অভাব,
শূন্যতায় হয়েছে সৃষ্টি 
বিরাট তাহার প্রভাব।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৫

দিবা নিশি স্বপ্নের দেশে
আমি করি ভ্রমণ,
স্বপ্নকন্যাকে খোঁজি আমি
করবো বলে গ্রহণ।

পাই না কিন্তু আমি আমার
স্বপ্নকন্যার দেখা,
স্বপ্ন দেশের কোথায় তুমি
রয়েছ বলো একা।

স্বপ্নকন্যা কোথায় তুমি
কোথায় তোমার ঘর,
কী করে কাঁটাও তুমি
তোমার অবসর।

তুমিও কী স্বপ্ন দেখো
দিবা নিশি জেগে,
খোঁজো নাকি আমাকে তুমি
রাগ অভিমানে রেগে।

আমি করি আমার মত
হাজারো কল্পনা,
তুমি সাজাও তোমার মত
স্বপ্নেরি আঙ্গিনা।

দুজন আমরা প্রতিনিহিত
স্বপ্ন দেশে যাই,
খোঁজি দুজনে দুজনকে আমরা
তবুও দেখা না পাই।

মনের মধ্যে আঁকি শুধু
একে অন্যের ছবি
জানি না কবে স্বপ্ন আমাদের
তুই সত্যি হবি।

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৪

রুপ লাবন্যে পরিপূর্ণ  স্বপ্নকন্যা
আয়নার সামনে বসে সাজবে,
কাশফুলের মতন চুল গুলোকে
চিরুনি দিয়ে আঁচড়াবে।

লাল বা অন্য কোন রং দিয়ে
রাঙ্গায়িত হবে তার নরম দুটি ঠোঁট,
সুন্দরী স্বপ্নকন্যা ধারণ করবে
সুন্দর্যের আকর্ষণীয় মুকুট।

শরীল হতে স্বপ্নকন্যার ভেসে আসবে
তাজা যৌবনের ফুটন্ত সুভাষ,
ফুলের সৌরভে সমুদ্রের ডেউয়ের মতন 
কেপেঁ উঠবে উত্তপ্ত বাতাস।
 
স্বপ্নকন্যা সাজবে আর তাকাবে
কাজল মাখা চোখ খানি দিয়ে আয়নার সম্মুকে,
হটাৎ দেখবে আয়নায় তার পিছনে
দাঁড়ানো অবস্থায় আমাকে।

আমি দেখে মুগ্ধ হব
আমার প্রিয়তমা স্বপ্নকন্যার রুপ,
সে রুপের যাদুতে আমি কাবু হব
আর বলব, স্বপ্নকন্যা তুমি অপরূপ।