দূর হতে দূরে, গিয়ে বহুদূরে
রয়েছ কাছে আগে অথবা পরে
মনের মাঝে, সীমান্তের পাড়ে,
বহুদূরে আপন হয়ে
সৃতি হয়ে, দূরত্ব নিয়ে
রয়েছ কাছে দূর হয়ে।
অনেক দূর, অচেনা সুর
নেই জোড় গায়ে মোর,
আর কত দূর, করেছি ভূল
অপ্রিয় ফুল দূরত্বের কুল।
দূর হতে দূরে, গিয়ে বহুদূরে
রয়েছ কাছে আগে অথবা পরে
মনের মাঝে, সীমান্তের পাড়ে,
বহুদূরে আপন হয়ে
সৃতি হয়ে, দূরত্ব নিয়ে
রয়েছ কাছে দূর হয়ে।
অনেক দূর, অচেনা সুর
নেই জোড় গায়ে মোর,
আর কত দূর, করেছি ভূল
অপ্রিয় ফুল দূরত্বের কুল।
ছোট-বড় মিলে সবাই খোলেছে ফেইজবুক
মোবাইল-পিছিতে রয়েছে তাকানো বিশাল বিশাল চোখ।
সাদা, নীলের মিশ্রণ নিয়ে ফেইজবুকের পাতা
বারোমাস ফেবু হল ইউজারের ছাতা।
হোম মানে বাড়ি নয়, স্ট্যাটাসের বন্যা
সার্চ বক্সে খুঁজি সবাই রুপসী যত কন্যা।
পোক মানে পোকা নয় এটা হল খোঁচা
ফ্রেন্ড রিকুয়েস্ট রিজেক্ট করলে মেয়ে তুমি পচাঁ।
ছেলে তুমিও কম নও, ইজরা সাজো সখে
ফেইক আইডি খোল তুমি কালি মুকে মেখে।
ইনবক্সে হয় কথা ভাবের বিনিময়
কয়জনে দেয় সাহস করে আসল পরিচয়।
অনলাইনে হয় কথা, ইংলিশে চ্যাট
কয়জন জানে বাংলা অর্থ, শব্দ 'ইন্টারনেট'।
হাজার হাজার ফ্যান পেইজ বিশাল সকল গ্রুপ
এই মেয়ে তুই ফেইক, দে রিয়েল ফ্রুপ।
মনে ছোট্ট একটি ঘর
সুন্দরভাবে সাজানো,
ঘরের সামনে ফুলের বাগান
মিষ্টি সুবাস মিশানো।
ঘরের প্রধান ফটক বিশাল বড়
অপরুপ কারুকাজ,
তাজমহল সমতুল্য এই ঘরে
মাথায় রয়েছে তাজ।
ঘরের রং সাদা না গোলাপি
আমি স্বয়ং জানি না,
কিন্তু রয়েছে আসা-যাওয়া
মুক্ত ঘরের আঙ্গিনা।
আমার প্রিয় রাজকন্যাকে আমি জানিয়ে দিয়েছি বিদায়
রাজকন্যার সাথে দীর্ঘ সময় হবে না যোগাযোগ,
মনে রাখবো শুধু রাজকন্যাকে আমি
করবো না জীবন হতে বিয়োগ।
রাজকন্যা আমার প্রেমিকা
আমার জীবনের প্রথম প্রেম,
হৃদয়ের মনিকোঠায় সর্বদা থাকবে টাঙ্গানো
রাজকন্যাটির ছবির ফ্রেম।
মনে রেখো শুধু তুমি ওয়াদাটি আমার
যে কথা আমি বলেছি শেষ
কখনোই যাব না আমি তোমায় ভুলে,
থাকবে তুমি সব সময় রাজকন্যা হয়ে
আমার বুকের উপকূলে।
ভয় পেওনা তুমি,
নেই আমার আজ কোন দাবী
তুমি নউ এখন আমার হৃদয়ের চাবি,
হৃদয়ের তালা আজ বদলে গেছে
হৃদয়ের দরজা আজ বদলে গেছে
হৃদয়ে জুড়ে এখন পাথরের অস্তিত্ব
চলছে বেড়ে তোমার আমার দূরত্ব।
কিন্তু মনে রেখো তুমি একটি কথা তোমার ওই নিষ্পাপ বুকে
তুমি হলে রাজকন্যা, আমার কবিতার জননী
যার জন্য আজো জাগতে পারি অন্ধকারে রজনী।
ভয় পেওনা তুমি,
আমি আজ আর চাই না তোমার প্রেম
আমি আজ চাই শুধু তোমার একটু ছায়া
যে ছায়াটা হবে বন্ধুত্বের,
অন্য এক গুরুত্বের।
তুমি শুধু যেওনা আমায় ভূলে
আমি যে তোমার বন্ধুত্বের ভিক্ষুক
ফিরিয়ে দিওনা আমাকে তুমি খালি হাতে,
আমি শুধু হতে চাই বন্ধু তোমার বন্ধুত্বের পথে।
দিওনা আমাকে বিদায় তুমি চিরতরে,
আমি আসবো একদিন তোমার কাছে
হয়ত তখন দাঁড়িয়ে থাকবো বন্ধুত্ব নামক তীরে।
মাতালের নেশায় নেশাগ্রস্ত
সমস্ত এই প্রকৃতি,
সময়ে-অসময়ে হয়ে যায় মাতাল
আজব নেশাগ্রস্তের নীতি।
নেশাগ্রস্তের গোলা চোখ মালাত
অস্পষ্ট নেশায় দৃষ্টি,
মাতাল অনুভবে মাতলো ধরণী
নেশা কি সুন্দর সৃষ্টি।
এই নেশার কারন নয়
মদ, আফিম কিংবা ফেন্সিডিল,
মাতাল হওয়ার এই নেশার সাথে নেই
উপরোক্ত জীবন নাশকের মিল।
এই নেশা তাহলে কীসের নেশা
অজানা আমার উত্তর,
মাতাল হয়েছি সেজন্য তাই
প্রশ্ন কঠিন হতে কঠিনতর।
আমাদের জীবন একটি সিগারেটের মতন
এক অংশে জ্বলে তাতে আগুন
সেই সাথে বাষ্পীভূত হয় ধোঁয়া,
ধীরে ধীরে হয়ে যায় শেষ
পূর্বের সকল চাওয়া-পাওয়া।
তবে জীবনের ক্ষেতে আগুন হল কষ্ট
কষ্ট বেশি নয় সামান্যই যথেষ্ট,
পুড়ে যায় তাতে সবকিছু
শেষ হয়ে যায় যা রয়েছে পিছু।
বদলে যায় এতে জীবন
মন-মানসিকতায় আসে নতুন স্বাদ
ভিন্ন হয়ে যায় জীবনের সমীকরণ
ধারণ করে জীবন অন্য আবরণ।
আর চোখের সামান্য কিছু অশ্রু
এবং বুকে এক দীর্ঘশ্বাস,
এই হল জীবনের ধোঁয়া
এতেই জীবনের হ্রাস।
সৃতি নামক খাতার আজ সব পৃষ্ঠা সাদা
মুছে গেছে খাতায় যা ছিল লেখা
মিটে গেছে যে ছবি ছিল আঁকা,
খাতায় নেই কোন সৃতি
নেই প্রেম-ভালবাসা-প্রীতি ,
এখন আর গায় না সৃতিগুলা বেদনার গান
অচেতন আজ আবেগের টান,
চোখের কয়েক ফোটা অশ্রু আজ আর পরে না ঝরে
কষ্ট হয় ভাবতে ভালবাসা কী গেল মরে,
না, সে তো অমর, নেই তার মৃত্যু
কিন্তু কেন এমন হল,
কেন হল সৃতি নামক খাতায় পরিবর্তন,
কী করে হল অদ্ভুত এই কর্তন ?